পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সেনা চেয়ে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছে ইসি

ঢাকা: ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়নের সিদ্ধান্তের পর ৩ ব্যাটালিয়ন সেনা সদস্য চেয়ে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার সন্ধ্যায় কমিশনের নির্বাচন পরিচালনা-২ বিভাগের উপ-সচিব মো: সামসুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পিন্সিপাল স্টাফ অফিসার বরাবর পাঠানো হয়।

ওই চিঠিতে বলা হয়, সিটি নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ২৮ এপ্রিল ভোটের আগে-পরে মোট চার দিন সেনাবাহিনীর মোতায়েনের সিন্ধান্ত গৃহীত হয়।

চিঠিতে আরও বলা হয়, প্রতিটি সিটি করপোরেশন নির্বাচন এলাকায় ১ ব্যাটালিয়ন সেনা সদস্য ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তারা মূলত স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। ‘রিটার্নিং অফিসারের ডাকে পরিস্থিতি মোকাবেলা করবেন।’ এছাড়া সেনাবাহিনীর প্রতিটি ব্যাটালিয়নের সঙ্গে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে।

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রতিটি এলাকার জন্য ১ ব্যাটালিয়ন করে মোট ৩ ব্যাটালিয়ন সেনা সদস্য চেয়েছে ইসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সেনা চেয়ে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছে ইসি

আপডেট টাইম : ০৩:০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫