
ঢাকা : রাজধানীর মগবাজারে চায়না (২০) নামের এক পোশাক শ্রমিক মঙ্গলবার রাতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করছে বলে অভিযোগ পাওযা গেছে। নিহত চায়না মাদারীপুর জেলার সদর থানার হালেম হাওলাদারের মেয়ে।
রমনার থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আম বাগান-২৮৬ নম্বর মগবাজারের এই বাসাতে চায়নাসহ তার দুলাভাই ও বোন থাকতো। সে স্থানীয় একটি পোষাক কারখানার শ্রমিক।
তিনি বলেন, চায়নার দুলাভাই ও তার বোন রাত ৮ টার দিকে বাইরে থেকে এসে ঘরের দরজা বন্ধ এবং লাইট নেভানো পান। অনেক ডাকাডাকির পর দরজা ভেঙ্গে ভেতরে ডুকে দেখেন গলায় ফাঁস লাগানো ফ্যানের সঙ্গে লাশ ঝুলছে। পরে থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে রাত ১০ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেকে দেই।
বাংলার খবর ডেস্ক : 










