অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নির্বাচনে কীভাবে জয়ী হতে হয় আওয়ামী লীগ ভালোভাবেই জানে: ত্রাণমন্ত্রী

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমাদের দলে কেউ আচরণবিধি লঙ্ঘন করেনি, কিন্তু খালেদা জিয়া গাড়ি বহর নিয়ে মিছিল করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। নির্বাচনে কীভাবে জয়ী হতে হয় আওয়ামী লীগ ভালোভাবেই জানে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বুধবার দুপুরে তিনি এসব বক্তব্য রাখেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় দল সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি দাবি করে বলেছেন, আমি জানি মন্ত্রিপরিষদ সদস্যরা সিটি নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারবে না। কিন্তু আমি আজ মন্ত্রী হিসেবে নয়, দলীয় কর্মী হিসেবে দলের প্রার্থীদের পক্ষে কথা বলতে পারবো। এতে করে আচরণবিধি লঙ্ঘন হবে না।

কামরুল বলেন, বিএনপি প্রার্থীরা নির্বাচনে বিজয়ী হতে পারবে না যেনে তারা একের পর এক নির্বাচন কমিশনে আবদার করে যাচ্ছে। খালেদা জিয়া মাঠে নেমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে নষ্ট করছেন। নির্বাচনের আচরণবিধি ৬ এর ১ (ক) (খ) ধারায় আছে, কোন প্রার্থীর পক্ষে মিছিল, জনসভা, কিংবা শোডাউন করা যাবে না। কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তা করছেন। তাই আমি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবো, এ কর্মকা- থেকে তাকে বিরত রাখা হোক।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নির্বাচনে কীভাবে জয়ী হতে হয় আওয়ামী লীগ ভালোভাবেই জানে: ত্রাণমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫