পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এবার টার্গেট টি-টোয়েন্টি

ঢাকা: হোয়াইটওয়াশ করার পর টি-২০ জয়ের টার্গেটে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

টাইগার অধিনায়ক মাশরাফি জয় ছাড়া ভিন্ন কিছু ভাবতে রাজি নন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ‘শক্তি-সামর্থ্যে দুদলকেই একই জায়গায় রাখতে চাই। তবে সিরিজ জেতায় ছেলেরা দারুণ উজ্জীবিত, সেই আত্মবিশ্বাসই কাজে দিবে।’

মাশরাফি বলেন, ‘ওয়ানডেতে আমরা যেভাবে খেলেছি, সেই ধারাবাহিকতা এই ম্যাচে ধরে রাখতে পারলে জয় পাওয়া সম্ভব। আমাদের বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে। টি-২০ স্পেশালিস্ট না হলেও তাদের ভালো খেলার সামর্থ্য আছে।’

অবশ্য মাশরাফির কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি বাংলাদেশকে সমীহই করেছেন।

তবে তিনি বলেছেন, ‘ওয়ানডের চেয়ে তাদের টি-২০ দল শক্তিশালী। দলের সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে তার দলই জিতবে।’

আফ্রিদির ভাষায়, ‘ওয়ানডে আর টি-টোয়েন্টির মধ্যে অনেক পার্থক্য। আমি তো বলব এই মুহূর্তে ওয়ানডের চেয়ে আমাদের টি-২০ দল অনেক ভালো। এই ম্যাচে দারুণ লড়াই হবে বলেই আমার বিশ্বাস।’

কথা আর পরিসংখ্যান কিন্তু এক না। ওয়ানডের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতেও জয় এক রকম অধরা টাইগারদের। সাতটি ম্যাচে খেলে সবগুলোতে হার মেনেছে বাংলাদেশ।

তাছাড়া টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামগ্রিক ছবিটাও বলার মতো নয়। ৪৬ ম্যাচে ২৯টিতেই পরাজয়, জয় মাত্র ১১টিতে।

তবে ১৬ বছর পর এক সপ্তাহে যদি পাকিস্তানকে টানা তিনবার হারানো সম্ভব হয়, তবে টি-টোয়েন্টিতে কেন নয়?

বাংলাদেশ দল (সম্ভাব্য)

মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ/রনি তালুকদার/লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান দল (সম্ভাব্য)

শহিদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, হারিস সোহাইল, মোহাম্মাদ রিজওয়ান, মুক্তার আহমেদ, সাদ নাসিম, সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, সাঈদ আজমল ও উমর গুল।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এবার টার্গেট টি-টোয়েন্টি

আপডেট টাইম : ০৫:৫১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫