পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইসি-সরকার সিটি নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাচ্ছে

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বলেছেন ইসি এবং সরকার মিলে ২৮ এপ্রিলের নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করতে চাচ্ছে।

কিন্তু বিএনপি তা হতে দেবেনা। কারণ বিএনপির সঙ্গে ভোটাররা রয়েছেন। এসময় তিনি সিটি নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশন সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে ভেল্কিভাজি শুরু করেছে। ক্যান্টনমেন্ট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নয়, নির্বাচনে সেনা মোতায়েন করতে হলে ক্যান্টনমেন্টের বাহিরে নিয়ে এসে দায়িত্ব দিতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, সরকারের নীল নকশায় অভিলাশ পূরণ করতে সরকার দলীয় নেতাকর্মীরা সিটি নির্বাচনে দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন।

এছাড়াও সরকার সমর্থিত প্রার্থীরা যারা আশেপাশে থাকেন তাদের কাছে অস্ত্র থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী কিছুই বলছেন না। এসময় তিনি ঢাকা দক্ষিন সিটি করপোরেশন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল খায়েরকে পুলিশ আটক করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তি দাবি করেন।

শুক্রবার সোয়া ১১টায় দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইসি-সরকার সিটি নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাচ্ছে

আপডেট টাইম : ১০:১৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫