পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নির্বাচন সুষ্ঠু না হলে সরকার ও নির্বাচন কমিশন দায়ী: এমাজউদ্দিন

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে দায়দায়িত্ব নিয়ে কাজ না করার জন্য সরকার ও সরকারের ‘অত্যন্ত ঘনিষ্ঠ’ নির্বাচন কমিশন দায়ী থাকবে। নির্বাচন সন্ত্রাস কবলিত দেশের পরিস্থিতি কঠিন হয়ে যাবে। এমনকি দেশ বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে। এসব কথা বলে সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমদ।

শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন এমাজউদ্দিন আহমদ।

তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর তিন দিন হামলা হয়েছে। তিনি যখন নিরাপত্তার প্রস্তুতি নিয়ে নির্বাচনী প্রচারে বেড়িয়েছেন, তখন কমিশন তাঁকে নোটিশ করেছে। এতে প্রমাণ হয়, কমিশন সরকারের পক্ষপাতিত্ব করছে।

নির্বাচনী পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে কি না-এমন প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, ‘পরিস্থিতি সংঘাতের দিকেই যাচ্ছে। আমরা মনে করেছিলাম নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু সরকার যেভাবে আমাদের কর্মীদের ওপর হামলা করছে, পোলিং এজেন্টকে হুমকি দিচ্ছে, এতেই মনে হচ্ছে সরকার পরিস্থিতি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে।’

এমন আচরণ করে সরকার ভালো করছে না বলে জানিয়ে আফরোজা বলেন, ‘আমরা ভোট ডাকাতি করতেও চাই না, আর কাউকে ভোট ডাকাতি করার সুযোগও দিতে চাই না।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নির্বাচন সুষ্ঠু না হলে সরকার ও নির্বাচন কমিশন দায়ী: এমাজউদ্দিন

আপডেট টাইম : ০৯:৩১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০১৫