পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শনিবার মধ্যরাত থেকে ঢাকা সিটিতে যান চলাচলে বিধিনিষেধ

ঢাকা : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নিরাপত্তার জন্য শনিবার রাত ১২টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার রাজধানীর মিন্টো ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ বিফ্রিংয়ে কমিশনার আসাদুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ আগামী ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ২৮ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত অন্যসব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।’

‘এছাড়াও যারা নির্বাচনী প্রচারণার জন্য ঢাকার বাইরে থেকে আসছেন ভোটাররা, তাদেরও দ্রুত ঢাকা ছাড়তে হবে। তা না হলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান কমিশনার।

তিনি বলেন, ‘সিটি নির্বাচনে ৭০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য থাকবে। প্রত্যেক বড় কেন্দ্রে ১২ জন করে পুলিশ ও আনসার সদস্য থাকবেন। বড় কেন্দ্রে ১২টি ও ছোট কেন্দ্রে ১০টি আগ্নেয়স্ত্র নিয়ে পুলিশ নিরাপত্তার দায়িত্বপালন করবে।’

এদিকে, ২৫ এপ্রিল (শনিবার) ভোর ৬টা থেকে ১মে রাত ১২টা পর্যন্ত সব ধরনের বৈধ বা লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন, প্রদর্শন নিষিদ্ধ করেছে ডিএমপি। যদি কারও কাছে এসব অস্ত্র পাওয়া যায় তাহলে অস্ত্র আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ২৬ এপ্রিল রাত ১২টা থেকে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো প্রার্থী কোনো ক্যাম্প স্থাপন করতে পারবে না বলে জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শনিবার মধ্যরাত থেকে ঢাকা সিটিতে যান চলাচলে বিধিনিষেধ

আপডেট টাইম : ১০:১৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০১৫