পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

২০ দল সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে জামায়াতের আহ্বান

ঢাকা : সিটি নির্বাচনের শুরু থেকেই প্রার্থী নিয়ে ২০ দলীয় জোটের প্রধান দুই শরিক বিএনপি-জামায়াতের মধ্যে বেশ দূরত্ব সৃষ্টি হয়েছিল। নির্বাচন যত ঘনিয়ে আসছে তাদের মধ্যে দূরত্বও ততটা কমে আসছে। জামায়াতের এক বিবৃতি থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে।

সর্বশেষ আজ শনিবার গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও সরকারের সকল জুলুম-অত্যাচারের জবাব প্রদান করার জন্য জামায়াতের আমির মকবুল আহমাদ জামায়াত সমর্থিত প্রার্থীদের পাশাপাশি ২০ দল সমর্থিত প্রার্থীদেরও বিজয়ী করার জন্য ৩ সিটির ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সিটি নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে বিএনপির সঙ্গে জামায়াতের কোনো সমঝোতা হয়েছে কি না জানতে চাইলে, নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা শীর্ষ নিউজকে বলেন, আমাদের মধ্যে ঐক্য আগেও ছিল এখনও আছে। মাঝে সিটি নির্বাচনের প্রার্থী নির্ধারন নিয়ে পারস্পরিক যোগাযোগের একটু ঘাটতি ছিল। ভোটের ক্ষেত্রে এটার কোনো প্রভাব পড়বে না।

এদিকে মকবুল আহমাদ তার বিবৃতিতে বলেন, “আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। সরকারের সকল ষড়যন্ত্র ও বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে ব্যালটের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদেরকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও সরকারের সকল জুলুম-অত্যাচারের জবাব প্রদান করার জন্য আমি জামায়াতসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মী ও তিন সিটি করপোরেশনের জনগণের প্রতি আহবান জানাচ্ছি। সেই সঙ্গে আগামীতে তিন সিটি করপোরেশনকে সন্ত্রাস এবং নৈরাজ্যমুক্ত জনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে আসতে জামায়াতে ইসলামী ও ২০ দলীয় জোটের নেতা-কর্মী এবং তিন সিটি করপোরেশনের নগরবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

২০ দল সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে জামায়াতের আহ্বান

আপডেট টাইম : ০৩:৪৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০১৫