পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভূমিকম্পে ভারতেও নানা রাজ্যে ক্ষয়ক্ষতি, নিহত ৬০

নয়া দিল্লি: নেপালের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতেও। বেসরকারি ভাবে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ জনের – সবথেকে বেশি মানুষ মারা গেছেন বিহারে।

সরকারিভাবে ২৫ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে, উত্তরপ্রদেশে মারা গেছেন আটজন আর পশ্চিমবঙ্গে মারা গেছেন ৩ জন।

বিহারের পুলিশের অতিরিক্ত ডিজি অলোক রাজ জানিয়েছেন, সীতামারী, পূর্ব চাম্পারণ, এবং দ্বারভাঙা জেলায় সবচাইতে বেশি ক্ষয়ক্ষতি হয়ছে। সবগুলো মৃত্যুই ঘটেছে বাড়ি ধসে পড়ে।

অন্যন্য অঞ্চলেও বেশিরভাগেরই মৃত্যু হয়েছে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে গিয়ে।

তিনটি রাজ্যেই বহু বাড়ি ভেঙে পড়েছে। কলকাতা, দিল্লি সহ অনেক বহুতল বাড়িতেই ফাটল দেখা গেছে।

উত্তরপ্রদেশ,বিহার আর পশ্চিমবঙ্গের যেসব এলাকায় সবথেকে বেশী মৃত্যু বা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সব জায়গাগুলিই নেপালের সীমান্তবর্তী।

বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪টি দল পাঠানো হয়েছে বিহারে – যার প্রতিটিতে ৪৫ জন করে উদ্ধারকারী রয়েছেন।

বাহিনীর একটি দল গেছে উত্তরপ্রদেশে। ধ্বংসস্তূপের নীচে কেউ চাপা পড়ে আছেন কী না, তা খুঁজে বার করার জন্য যন্ত্র যেমন নিয়ে যাওয়া হয়েছে, তেমনই প্রশিক্ষিত কুকুরও রয়েছে।

এগুলি ছাড়াও নেপালেও বিপর্যয় মোকাবিলার জন্য সাহায্য পাঠিয়েছে ভারত। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর দশটি দল নেপালে যাচ্ছে – কয়েক লক্ষ টন ত্রাণসামগ্রী পাঠানোর পরিকল্পনা নিয়েছে ভারত।

উদ্ধারকারী আর ত্রাণসামগ্রী নিয়ে ভারতীয় বিমানবাহিনীর প্রথম বিমানটি ইতিমধ্যেই নেপালে পৌঁছিয়েছে।

কলকাতায় খবর এসে পৌঁছিয়েছে যে এখান থেকে এভারেস্ট অভিযানে যাওয়া ১৫ জন অভিযাত্রী জীবিত আছেন। এছাড়াও নেপালের বিভিন্ন জায়গায় আটকে পড়া দেড়শো পর্যটককে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে।– বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভূমিকম্পে ভারতেও নানা রাজ্যে ক্ষয়ক্ষতি, নিহত ৬০

আপডেট টাইম : ০৪:০০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০১৫