অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নেশার টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যা

যশোর : নেশার টাকা না দেয়ায় যশোরে রিক্তা বেগম (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী বাবু রহমান।

যশোর শহরের খড়কি কলাবাগান এলাকায় গতকাল রোববার রাতে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।

পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকবাসী জানান, রিক্তা বেগমের স্বামী বাবু রহমান মাদকাসক্ত। রিক্তা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। গতকাল দুপুরে খাবার শেষে বিকেলের দিকে নেশার টাকা চাওয়া নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হয়।

পরে রাত ৮টার দিকে এ নিয়ে আবারও ঝগড়া হলে বাবু ক্ষিপ্ত হয়ে রিক্তার বুকে লাথি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। এরপর বাবু জানায় রিক্তা আত্মহত্যা করেছে। গ্রামবাসীরা লাশ দেখতে আসলে সে লাশ রেখে পালিয়ে যায়।

রিক্তা বেগমের মা শিরিন বেগম ও মামা আলী হোসেন জানান, তার মেয়েকে পিটিয়ে ও ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। রিক্তার বড় মেয়ে রুবাইয়া (৪) তাদের জানিয়েছে, ‘বাবা রাতে মাকে ওড়না পেঁচিয়ে খুন করেছে। ঘটনাটি শিশু কন্যা রুবাইয়ার সামনে ঘটেছে।

এদিকে, ঘটনার পর থেকে রিক্তার স্বামীসহ বাড়ির সকলে পালাতক রয়েছে।

কোতোয়ালি পুলিশ রিক্তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

যশোর কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার জানান, রিক্তার মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মামলা করা হবে। এ ঘটনার পর থেকে নিহত রিক্তার স্বামী পলাতক।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নেশার টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যা

আপডেট টাইম : ০৮:২৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০১৫