অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

ঈমানের সঙ্গে দায়িত্ব পালন করুন : সিএমপি কমিশনার

চট্টগ্রাম : আগামীকাল (২৮ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পাওয়া পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেছেন, আপনাদের কোনো ভয় নেই। আপনারা ইমানী ও পেশাদারিত্বের সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রে কাউকে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দেবেন না।

তিনি বলেন, বহিরাগতরা কেন্দ্রে ঢুকে অরাজকতা সৃষ্টি করতে চাইলে প্রিজাইডিং অফিসারের নির্দেশমত কাজ করবেন। উদ্ভূত পরিস্থিতি দ্রুত সিনিয়র অফিসারদের জানাবেন। তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন।

সোমবার সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইনে চসিক নির্বাচনে দায়িত্ব পাওয়া আনসার ও পুলিশ সদস্যেদের দিক-নির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন সুষ্ঠুভাবে করাটাকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি কোনো চ্যালেঞ্জ মনে করছিনা। কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা, জোর করে ভোটকেন্দ্রে ঢুকে ভোট দেয়া, এসব বিষয় ঘটলে আমরা সেটা প্রতিহত করব।

পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে রিটানিং অফিসার মো.আব্দুল বাতেনও বক্তব্য রাখেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান এবং অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার। নগর পুলিশের উপ- কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার এবং সহকারি কমিশনার পদমর্যাদার কর্মকর্তাবৃন্দরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

ঈমানের সঙ্গে দায়িত্ব পালন করুন : সিএমপি কমিশনার

আপডেট টাইম : ০৮:৪২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০১৫