পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

চার পুলিশ সদস্য আহত পুলিশের কাছ থেকে শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিলো সহযোগিরা

সোনারগাঁও: সোনারগাঁওয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আমিরকে পুুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার সময় তার সহযোগি সন্ত্রাসীরা পথের মধ্যে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। সন্ত্রাসীদের হাত থেকে জীবন বাঁচাতে পুলিশ শর্ট গানের এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

সোমবার বিকেল ৬টার দিকে হাজী জালাল টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। সোনারগাঁও থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী আমিরের বিরুদ্ধে থানায় ৩ টি হত্যা, ডাকাতি, ছিনতাইসহ প্রায় ১৫ থেকে ১৬টি মামলা রয়েছে। গতকাল পুলিশ হাজী জালাল টাওয়ারের সামনে থেকে আমিরকে গ্রেফতার করে পিকআপভ্যানে তোলামাত্র তার সহযোগি ২০-২৫জন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে সন্ত্রাসী আমিরকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায় এবং ৪ পুলিশকে আহত করে। এ সময় সন্ত্রাসীদের হাত থেকে জীবন বাঁচাতে পুলিশ উপরের দিকে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

চার পুলিশ সদস্য আহত পুলিশের কাছ থেকে শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিলো সহযোগিরা

আপডেট টাইম : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০১৫