অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, ক্লিনিক মালিক আটক

ঝিনাইদহ : ঝিনাইদহে বেসরকারি একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় আলম মুন্সী (৩৫) নামে রোগী মৃত্যুর অভিযোগ ওঠেছে।

বুধবার দুপুরে শহরের আরাপপুর এলাকার সেবা ক্লিনিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্লিনিক মালিক হাবিব হোসেনকে আটক করেছে পুলিশ। মৃত আলম মুন্সী ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী গ্রামের মকছেদ মুন্সীর ছেলে। তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্বজনরা জানান, দুপুর ১২টার দিকে পেট ব্যথা নিয়ে সেবা ক্লিনিকে আসেন আলম মুন্সী। তবে এসময় কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ক্লিনিক মালিক হাবিব তার শরীরে তিনটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর রোগীকে বাড়ি পাঠিয়ে দেন ক্লিনিক কর্তৃপক্ষ। বাড়ি নেওয়ার পর বিকেল ৪টার দিকে যন্ত্রণায় ছটফট করে মারা যান আলম মুন্সী। হঠাৎ তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা।

এদিকে এ মৃত্যুর ঘটনায় ক্লিনিক মালিক হাবিব হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, মৃতের পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত শনিবার রাতে ঝিনাইদহ শহরের প্রিন্স হাসপাতালে ভুল চিকিৎসায় আহসান শেখ নামে এক রোগী মারা যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, ক্লিনিক মালিক আটক

আপডেট টাইম : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০১৫