পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘তিন সিটিতেই নজিরবিহীন ভোট ডাকাতি হয়েছে’

ঢাকা : ‘তিন সিটি করপোরেশন নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তাদের অসহায়ত্ব দেখার পরও নির্বাচন কমিশন বলেছে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে যা দুঃখজনক।

বুধবার ময়মনসিংহের হালয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তিন সিটি নির্বাচনের ভোট জালিয়াতি ও কারচুপির চিত্র পত্র-পত্রিকা ও টেলিভিশনে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

তিনি বলেন, ‘বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, কিন্তু তারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না। বঙ্গবন্ধু যদি কিছু না হয়, তাহলে জিয়াউর রহমানও কিছুই থাকে না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধুর কর্তৃত্ব-নেতৃত্ব মেনে নিয়ে। তাই বঙ্গবন্ধুকে স্বীকার করলে তবেই জিয়াউর রহমান ঘোষক হতে পারে।’

কৃষক শ্রমিক জনতা লীগ হালুয়াঘাট উপজেলা কমিটির সভাপতি আব্দুছ ছালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ও ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, শাহীনুর আলম, জিহাদ চৌধুরী, বাবুল দেবনাথ, ফেরদৌস প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে আলোচনায় বসতে এবং খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানিয়ে গত ২৮ জানুয়ারি থেকে টানা ৬৪ দিন মতিঝিলের ফুটপাতে অবস্থান শেষে ২ এপ্রিল থেকে সারা দেশে অবস্থান কর্মসূচী পালন শুরু করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘তিন সিটিতেই নজিরবিহীন ভোট ডাকাতি হয়েছে’

আপডেট টাইম : ০৪:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০১৫