অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

মে দিবসে নতুন কর্মসূচি : খালেদা

ঢাকা: সিটি করপোরেশনের সার্বিক পরিস্থতি পর্যালোচনা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সীমাহীন কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করলেও গতানুগতিক হরতালে যায়নি তার জোট। তবে আসন্ন মে দিবসে বড়সড় অনুষ্ঠানের কথা ভাবছেন খালেদা জিয়া। সেখান থেকেই তিনি ঘোষণা দিতে পারেন পরবর্তী কর্মসূচির।
বুধবার রাতে বিএনপির একটি সূত্র এমন খবরই জানিয়েছে।
সূত্র জানিয়েছে, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন, সরকার এবং ক্ষমতাসীন জোটকে কীভাবে এবং কতটা চাপে রাখা যাবে সেটা বুঝে নিতে খালেদা জিয়া কিছুটা সময় নিচ্ছেন।

বুধবার বিকেলে বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচন পরিচালনা কমিটি আদর্শ ঢাকা আন্দোলন-এর আহাবায়ক রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নির্বাচন নিয়ে তাদের পক্ষ থেকে তারা কোনো কর্মসূচির চিন্তা করছেন না। পরে রাতে সংগঠনটির নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘন্টাব্যাপি বৈঠক করেন। তার পরপরই শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেনও চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।

শ্রমিক দল সূত্রে জানা গেছে, মহান মে দিবস উপলক্ষে তারা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহা শ্রমিক সমাবেশ করতে চায়। এজন্য তারা পুলিশের কাছে অনুমতি চেয়ে এখনও পায়নি। সমাবেশে বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশের অনুমতি না পেলে বিকল্প হিসেবে জাতীয় প্রেসক্লাব থেকে র‌্যালির পরিকল্পনা রয়েছে। একটি সূত্র জানায়, মে দিবসের জনসভায় বেগম খালেদা জিয়া নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন।

নতুন কর্মসূচির বিষয়ে ২০দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ন্যাপ-এর মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া জানিয়েছেন, নতুন কর্মসূচির কোনো সম্ভাবনা নেই। সদ্য সমাপ্ত সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচনী গুরুদায়িত্ব পালন করেছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক শওকত মাহামুদ। তিনি বাংলামেইলকে বলেন, ‘নতুন কর্মসূচির বিষয়ে আমার কিছু জানা নেই।’

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

মে দিবসে নতুন কর্মসূচি : খালেদা

আপডেট টাইম : ০৩:৫৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০১৫