পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

খালেদার সঙ্গে নিশার সাক্ষাৎ কাল

ঢাকা: খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

বৃহস্পতিবার বিকেলে তারা ঢাকা এসে পৌছেছেন। আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, শুক্রবার বিকেলে খালেদা জিয়ার বাসভবনে আসবেন ওই মার্কিন কর্মকর্তা। সঙ্গে দূতাবাসের কর্মকর্তারাও থাকবেন।

ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, ৩০ এপ্রিল থেকে ১ মে অনুষ্ঠেয় চতুর্থ অংশীদারিত্ব সংলাপে আন্ডার সেক্রেটারি শারম্যান যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতাসহ বিশদ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদি আরও বিস্তৃত পরিসরে ও গভীরভাবে আলোচনার জন্য অংশীদারিত্ব সংলাপটি সর্বোচ্চ গুরুত্ব পাবে।

আন্ডার সেক্রেটারি শারম্যান এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

Tag :

ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী

খালেদার সঙ্গে নিশার সাক্ষাৎ কাল

আপডেট টাইম : ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০১৫