পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নির্বাচনের কারণে ধর্ষণের তদন্তের সময় পায়নি পুলিশ বান্ধবীর বাসায় বেড়াতে এসে গণধর্ষণের শিকার তরুণী

ঢাকা : সালমা আক্তার (ছদ্মনাম) ও সালমা বেগম (ছদ্মনাম) দুজনের নাম একই এবং পরস্পর বান্ধবী। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বৈদ্যুতিক সুইচ উৎপাদনের একটি কারখানায় তারা এক সঙ্গে কাজ করেন। ২৭ এপ্রিল সালমা আক্তারের মা গ্রামের বাড়িতে যায় বেড়াতে যাওয়ায় বাধ্য হয়ে সালমা বেগমের বাসায় রাতে ঘুমাতে আসেন সালমা আক্তার। ওই রাতেই তারা দুজনেই গণধর্ষণের শিকার হয়। তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাদের ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। যাত্রাবাড়ী থানার এসআই আব্দুল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সালমা আক্তার (১৪) ও সালমা বেগম (১৪) একই কারখানায় কাজ করে। তাদের নামও একই। ২৭ এপ্রিল সালমা আক্তারের মা গ্রামের বাড়িতে বেড়াতে যায়। ওই দিন রাতে সালমা বেগমের কাজলার বাসায় ঘুমাতে আসেন সালমা আক্তার। সন্ধ্যার দিকে সালমা বেগমের মামাতো ভাই বেল্লাল ফলের জুস নিয়ে তার বাসায় আসেন। গল্প করতে করতে তাদের দুজনকেই জুস খাইয়ে দেয় বেল্লাল। এরপর তারা দুইজনেই অচেতন হয়ে পড়ে। এরপর বেল্লাল আরো তিন যুবককে ওই বাসার ভেতরে প্রবেশ করান। এরপর তারা পালাক্রমে দুই তরুণীকে ধর্ষণ করে। বিষয়টি সকালে জানাজানি হয়ে যায়। প্রথমে ধর্ষণের বিষয়টি লুকানোর চেষ্টা করে দুই তরুণীর পরিবার। তবে তারা অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপর সালমা আক্তারের বাবা ঘটনার তিনদিন পর ৩০ এপ্রিল যাত্রাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নিয়ে আসেন। বর্তমানে তারা সেখানেই রয়েছেন।

মামলা দায়েরে বিলম্বের কারণ সম্পর্কে সালমা আক্তারের বাবা আব্দুর রউফ জানান, ঘটনার সময় তার স্ত্রী দেশের বাড়িতে থাকায় পুরো ঘটনাটি মেয়ে তাকে জানায়নি। এছাড়াও নির্বাচনের কারণে পুলিশ সময় দিতে পারেনি। তাই মামলা দায়েরে বিলম্ব হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নির্বাচনের কারণে ধর্ষণের তদন্তের সময় পায়নি পুলিশ বান্ধবীর বাসায় বেড়াতে এসে গণধর্ষণের শিকার তরুণী

আপডেট টাইম : ০২:৫৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০১৫