পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে হবে : পেশাজীবী পরিষদ

ঢাকা : বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন পেশাজীবী পরিষদের নেতারা।

বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

বৈঠকের বিষয়ে পেশাজীবী পরিষদের এক দায়িত্বশীল নেতা জানান, সিটি নির্বাচনে ভোট জালিাতি, অনিয়ম, সন্ত্রাসও কারচুপির বিষয়ে খালেদা জিয়াকে অবহিত করা হয়েছে। একইসঙ্গে এই নির্বাচন কমিশনের সকল সদস্যর পদত্যাগ করতে দেশি-বিদেশি জনমত গড়ে তোলা হবে পেশাজীবী পরিষদের পক্ষ থেকে। আমরা দাবি জানিয়েছি, নির্বাচন কমিশনের পদত্যাগের জন্য আন্দোলন করা হবে পেশাজীবী পরিষদের পক্ষ থেকে।

খালেদা জিয়া আমাদের কথা শুনেছেন বলেও জানান তিনি।

বৈঠকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পেশাজীবী পরিষদের প্রতিনিধি দলে ছিলেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, ড্যাব মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের গণী চৌধুরী ও এম এ আজীজ প্রমুখ ।

২১ জন পেশাজীবী নেতা বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে হবে : পেশাজীবী পরিষদ

আপডেট টাইম : ০৩:০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০১৫