পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

খালেদাকে কী বললেন শারম্যান?

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব বিষয় নিয়ে তার এ সফর হলেও সদ্যসমাপ্ত বিতর্কিত সিটি নির্বাচনের প্রসঙ্গটিই বেশি গুরুত্ব পাচ্ছে। তাই খালেদার সঙ্গে সাক্ষাতে এ বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ বৈঠক হয়। এতে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে খালেদা জিয়ার বাসভবনের ফটকে আসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং উপদেষ্টা পরিষদের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ।

মঈন খান সাংবাদিকদের কাছে প্রশ্ন চাইলে তার কাছে জানাতে চাওয়া হয় বৈঠকে বিষয়বস্তু কী ছিল, কী নিয়ে আলোচনা হয়েছে?

জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তি হচ্ছে সে জন্য তারা এসেছেন। শুধু সরকার নয় বিরোধী দলগুলোর সঙ্গেও তারা আলাপ করেছেন। রাজনৈতিক পরিস্থিতিসহ সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

বিএনপির সিটি করপোরেশন নির্বাচন বর্জন নিয়ে মার্কিনীদের কোনো পর্যবেক্ষণ আছে কি না উনি আপনাদের কিছু বলেছেন? জবাবে মঈন খান বলেন, ‘তাদের মতো করে আমাদের বলাটা ঠিক হবে না। নির্বাচন নিয়ে তাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট।’ গণমাধ্যমের সামনে এ নিয়ে কিছু বলতে চাননি তিনি।

বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানও উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

খালেদাকে কী বললেন শারম্যান?

আপডেট টাইম : ০৩:২৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০১৫