পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

টাঙ্গাইলে দুই বোনকে গণধর্ষণের মামলার এক আসামি গ্রেফতার

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুঞাপুরে বাবাকে বেঁধে রেখে দুই মেয়েকে গণধর্ষণের মামলার আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

আজ শনিবার ভোরে তাকে টাঙ্গাইলের গোপালপুর থেকে আটক করা হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শরিফুর রহমান জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুরের কোনবাড়ী এলাকা থেকে নজরুলকে গ্রেফতার করা হয়। নজরুল এ মামলার ৩নং আসামি। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ মামলার বাকি আসামিদের গ্র্রেফতারের জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাতে রাজধানী থেকে টাঙ্গাইলের ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের বেলাটিয়াপাড়ায় গ্রামের বাড়ি ফিরার পথে যমুনা নদীর পাড়ে ডাকাতদের দ্বারা গণধর্ষণের শিকার হন ঢাকার একটি সোয়েটার ফ্যাক্টরিতে কর্মরত দুই বোন। এসময় তাদের স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকাও লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে গত ২৩ এপ্রিল রাতে ভূঞাপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে মোট ৮ জনকে আসামী করে ধর্ষিতাদের বাবা মায়চান আলী মামলা দায়ের করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ১৩ এপ্রিল বৈশাখ উপলক্ষে দুই মেয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যান। মেয়েদের নিতে বাবা নৌকা নিয়ে উপজেলার গোবিন্দাসী হাটের নদীর ঘাটে আসে। সেখান থেকে নৌকাযোগে গাবসারার বেলটিয়াপাড়া যাওয়ায় সময় সংঘবদ্ধ ডাকাতদল তাদের পথ গতিরোধ করে। এ সময় তাদেরকে নৌকা থেকে নামিয়ে অন্য একটি নৌকাযোগে অন্যত্র ফাঁকা জায়গায় নিয়ে যায়। তখন বাবাকে বেঁধে রেখে তার দুই মেয়েকে গণধর্ষণ করে ডাকাতরা। পরে তাদের পরনে থাকা দেড় ভরি ওজনের স্বর্ণলঙ্কার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পরের দিন ডাকাত দলের অন্যতম সদস্য সাইদুল ধর্ষিত মেয়েদের বাড়িতে গিয়ে মোবাইল ফিরত দিয়ে ঘটনাটি যাতে প্রকাশ না হয় তার জন্য তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

পরে ধর্ষণের ঘটনায় মেয়েদের বাবা গত ২৩ এপ্রিল বাদি হয়ে আকাব্বর আলীর ছেলে নৌকা চালক সুজাল (২৮), চরবিহারী গ্রামের সুরমানের ছেলে রকমান (২২), পাষাণ মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৩০), আব্দুর রশিদের ছেলে আসাদুল (৩০) ও চান মিয়ার ছেলে সাইদুল এর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩ জনের নামে ভূঞাপুর থানায় মামলা দায়ের করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে দুই বোনকে গণধর্ষণের মামলার এক আসামি গ্রেফতার

আপডেট টাইম : ১১:৪৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০১৫