পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ধর্মমন্ত্রীর ছেলের নেতৃত্বে হামলায় ময়মনসিংহে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ২০

ময়মনসিংহ : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ময়মনসিংহ পৌর মেয়র একরামুল হক টিপু গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে যুবলীগ কর্মী মোস্তফার অবস্থা গুরুতর বলে জানা গেছে। ধর্মমন্ত্রীর বড় ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মুহিতুর রহমান শান্ত একটি পক্ষের নেতৃত্ব দিয়েছেন। গুরুতর আহত যুবলীগ কর্মী পৌর মেয়রের সমর্থক।

শনিবার বেলা ২ টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আকুয়ার মড়লপাড়া এলাকায় এই দুই গ্রুপের সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচদিন আগে ধর্মমন্ত্রীর ভাই আকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফাজ উদ্দিন সরকারের অফিস কক্ষে একরামুল হক টিপুর অনুসারী ও যুবলীগ নেতা শাহিনুর হামলা চালায়। এর জের ধরে শনিবার দুপুরে ধর্মমন্ত্রীর ছেলের নেতৃত্বে শাহিনুরের বাড়িতে হামলা চালায় যুবলীগ-ছাত্রলীগ। এরপর মোড়লপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় মোস্তফা গুলিবিদ্ধ হন। সংঘর্ষে অন্তত ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে বলেও জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ধর্মমন্ত্রীর ছেলের নেতৃত্বে হামলায় ময়মনসিংহে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ২০

আপডেট টাইম : ১১:৫৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০১৫