পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

কারাবন্দী বিএনপি নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু মারা গেছেন

ঢাকা : কারাবন্দী বিএনপি নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজশাহী মেডিকেলের পরিচালক এ কে এম নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি (প্রিজন) বজলুর রশিদ জানান, রোববার সকালে বুকে ব্যথা অনুভব করলে পিন্টুকে রাজশাহী কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২.২০মিনিটে তার মৃত্যু হয়।

কারা অধিদফতর সূত্রে জানা গেছে, বিএনপি নেতা পিন্টুকে গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে রাজশাহী কারাগারে পাঠানো হয়েছিল।

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পিন্টু জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সালের নির্বাচনে লালবাগ থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।

২০১৩ সালের ৫ নভেম্বর বহুল আলোচিত পিলখানা হত্যা মামলার রায়ে পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দফতরে বিদ্রোহে সহযোগিতার অভিযোগ আনা হয় পিন্টুর বিরুদ্ধে। হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে নাম আসার পর ওই বছর জুন মাসে হাই কোর্টের বাইরে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। বিভিন্ন সময় দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের কারাগারে তাকে রাখা হয়েছিলো।

সদ্য সমাপ্ত সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা দক্ষিণ (ডিএসসিসি) থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন কারাবন্দি পিন্টু। কিন্তু যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

ঢাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ছাত্রদল নেতা ছাইদুর রহমান নিউটনের বোন নাসিমা আক্তার কল্পনাকে পিন্টু বিয়ে করেন। তাদের বড় ছেলে কানাডার এক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। আর ছোট ছেলে মায়ের সঙ্গে ঢাকায় থাকেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

কারাবন্দী বিএনপি নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু মারা গেছেন

আপডেট টাইম : ০৯:৩৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০১৫