পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সরকারি অর্থ আত্মসাৎ সচিব ও পৌর প্রশাসকের দুর্নীতির অনুসন্ধানে দুদক

ঢাকা : ফরিদপুরের মধুখালী পৌরসভার পৌর প্রশাসক মো. নাসির উদ্দিন মাহমুদ ও সচিব মো. আব্দুল আলিমের বিরুদ্ধে আবারও অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি সরকারি অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে দুদক সূত্র।

একই সঙ্গে অভিযোগ অনুসন্ধানে নতুন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদক সূত্র শীর্ষ নিউজকে এ সব তথ্য নিশ্চিত করেছে।

দুদক সূত্র জানায়, ফরিদপুরের মধুখালী পৌরসভার পৌর প্রশাসক মো. নাসির উদ্দিন মাহমুদ ও সচিব মো. আব্দুল আলিম পরস্পর যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। হাট-বাজারের ইজারার টাকা পৌর তহবিলে জমা না দিয়ে করেছেন আত্মসাৎ। এ ছাড়া ভুয়া প্রকল্প দেখিয়ে তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।

সূত্র আরও জানায়, সুনির্দিষ্ট এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলমকে অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মো. বেনজীর আহম্মদকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০১৪ সালের ২৮ আগস্ট ফরিদপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এ অভিযোগের অনুসন্ধান শুরু করা হয়। ওই সময় দুদকের সহকারী পরিচালক রেজাউল করিম এ অভিযোগ অনুসন্ধান করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সরকারি অর্থ আত্মসাৎ সচিব ও পৌর প্রশাসকের দুর্নীতির অনুসন্ধানে দুদক

আপডেট টাইম : ১০:৪০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০১৫