পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

‘বন্দুকযুদ্ধের নামে গুলি: ভীতি ছড়িয়ে দেওয়ার ভয়ানক কৌশল’

ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বিরোধী নেতাকর্মীদের মাঝে ভীতি ছড়িয়ে দেওয়ার ভয়ানক কৌশল বলে অভিযোগ করেছে বিএনপি।

সম্প্রতি ঘটে যাওয়া এ ধরনের ঘটনাকে অমানবিক আখ্যা দিয়ে সোমবার নিজেদের উদ্বেগের কথা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে দলটি।

ওই বিবৃতিতে আইন প্রয়োগকারী সংস্থার হাতে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। বিএনপি বলছে, এসব ঘটনা নিয়ে নিরাপত্তাবাহিনীর বক্তব্য বিশ্বাসযোগ্য না হওয়ায় বিচার বিভাগীয় তদন্তের প্রশ্ন এসেছে।

দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, “কখনো বন্দুকযুদ্ধের নামে, কখনো দুর্বৃত্তদের হাতে রাজনৈতিক নেতা-কর্মীদের আহত-নিহত হওয়ার ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থা বিকশিত হওয়ার পথে বড় বাধা হয়ে দাড়াচ্ছে।”

এতে করে মানুষের মধ্যে আইনের শাসন নিয়ে হতাশা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলেও মনে করছে বিএনপি।

বিবৃতিতে, অনতিবিলম্বে আইনের বহির্ভূত হত্যাকাণ্ডরোধে নাগরিকদের জান-মালের নিরাপত্তা বিধানে সরকারকে দৃশ্যমান প্রতিকার নেয়ার আহবান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

বিবৃতিতে, বগুড়া শহর যুবদলের সভাপতি ও পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানাকে গত শনিবার দিবাগত রাতে পুলিশ পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলির পর ‘বন্দুযুদ্ধের’ নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

অপরদিকে জয়পুরহাট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার ঘটনা রাজনৈতিক অঙ্গনের সুস্থতা ফিরে আসার লক্ষণ নয় বলেও বিবৃতিতে মন্তব্য করেছে দলটি।

Tag :

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

‘বন্দুকযুদ্ধের নামে গুলি: ভীতি ছড়িয়ে দেওয়ার ভয়ানক কৌশল’

আপডেট টাইম : ০৭:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০১৫