পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিটি নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রশ্ন করেনি আন্তর্জাতিক মহল

ঢাকা : সদ্য অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের কোন পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রশ্ন উঠেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একইসঙ্গে তিনি বলেছেন, এ নিয়ে কেউ কিছু জানতে চাইলে সরকারের পক্ষ থেকে জবাব দেয়া হবে।

সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এসময় তিনি বলেন, নির্বাচন ভালো হয়েছে। অনিয়মের যেসব অভিযোগ উঠেছে তা একেবারেই নগন্য।

নির্বাচন কমিশন সাড়ে চার ভাগ ভোট বাতিল করেছে বলেও জানান তিনি।

অপেক্ষায় থাকা বাংলাদেশ-ভারতের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তির বিষয়ে তিনি বলেন, মুজিব-ইন্দিরা চুক্তি এবং ২০১১ সালে হাসিনা-মনমোহন যে প্রটোকল সই করেছেন সেটি এখনও বহাল আছে, ভবিষ্যতেও থাকবে। এখন শুধু তা বাস্তবায়নের অপেক্ষা।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান জানতে চেয়েছিলেন, ভারতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু হলেও বাংলাদেশে তা ব্যবহার করা হচ্ছে না কেন। উত্তরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকার এ ব্যাপারে আগ্রহী হলেও বিএনপি তাতে রাজি হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিটি নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রশ্ন করেনি আন্তর্জাতিক মহল

আপডেট টাইম : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০১৫