অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঢাবি শিক্ষার্থীর কাছে চাঁদা চেয়ে শাহবাগ থানার এএসআই ক্লোজড

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা নেওয়ার সময় শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামল দত্তকে আটক করে প্রক্টরের কাছে সোপর্দ করেছে। পরে প্রক্টরের সহযোগিতায় তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। ওই এএসআইকে শাহবাগ থানা থেকে প্রত্যাহার করে উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে পাঠানো হয়েছে।

রোববার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে।

প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিয়াদ ও তার বান্ধবী গত শনিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় টহলরত অবস্থায় রিয়াদকে বিভিন্ন প্রশ্ন করে এএসআই শ্যামল দত্ত। তিনি রিয়াদের মুঠোফোন ছিনিয়ে নেন এবং সিম ফেরত দিয়ে নম্বর নেন। রোববার দিনে শ্যামল বেশ কয়েকবার রিয়াদকে ফোন দিয়ে ৫০ হাজার চাঁদা দাবি করেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। পরে ওই ছাত্র রাজী হয়ে শ্যামলকে টিএসসিতে আসতে বলেন। এএসআই শ্যামল রাত দেড়টার দিকে টিএসসির সামনে এলে রিয়াদ অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাঁকে ধরে প্রক্টরের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে তাৎক্ষণিক এএসআই শ্যামলকে ক্লোজড (প্রত্যাহার) করেছেন। পরে তাঁকে ডিসি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তাঁর বিষয়ে রিপোর্ট দিয়েছেন। বাকি ব্যবস্থা ডিসি অফিস নেবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঢাবি শিক্ষার্থীর কাছে চাঁদা চেয়ে শাহবাগ থানার এএসআই ক্লোজড

আপডেট টাইম : ০৮:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০১৫