পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

শ্রেণীকক্ষে হঠাৎ ৭ শিক্ষার্থী অসুস্থ্য

ঝিনাইদহ: কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী শ্রেণীকক্ষে হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়ে। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করে স্কুল কর্তৃপক্ষসহ স্থানীয়রা। তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে বিদ্যালয়টি কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী জানান, যথারীতি সকাল ৮টার পরে অ্যাসেম্বলি শেষে ছাত্রীরা শ্রেণীকক্ষে চলে যায়। ক্লাস শুরুর সঙ্গে সঙ্গে অষ্টম ও নবম শ্রেণী থেকে একে একে ৭ জন ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। এ অবস্থায় বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে এক দিনের জন্য বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। তদের কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ্য ছাত্রীরা হলো- তাহিবা (১৫), রুমি (১৫), নাছরিন (১৫), নাফিয়া (১৩), নিশি (১৫), রিতু (১৩), তৃতি (১৬)। খবর পেয়ে আতঙ্কিত হয়ে অবিভাবকরাও হাসপাতালে এসে ভীড় জমায়।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার গুলসান আরা বাংলামেইলকে জানান, রোদ ও গরমে বিদ্যালয়ে অ্যাসেম্বলিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকায় শরীর ঘেমে পানিশুন্যতা দেখা দেয়াসহ সাধারণ দূর্বলতার কারণে এমনটি হয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই বলে জানান তিনি।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

শ্রেণীকক্ষে হঠাৎ ৭ শিক্ষার্থী অসুস্থ্য

আপডেট টাইম : ০৭:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০১৫