অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

আটকের পর ‘বন্দুকযুদ্ধ’ নিহত ১

খুলনা : খুলনার বাগমারা সদরের রায়পাড়া ক্রসরোডের মিস্ত্রি পাড়া থেকে আল-মামুন (২৮) ও ওমর ফারুক (২৬) নামে দুই যুবককে মঙ্গলবার দুপুরে অস্ত্রসহ আটক করে পুলিশ। পরে রাতেই ‘বন্দুকযুদ্ধে’ মামুন নিহত এবং অপর যুবক ওমর ফারুক গুলিতে আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে সন্দেহের ভিত্তিতে রিকশা থেকে নামিয়ে মামুন ও ফারুককে তল্লাশি করে পুলিশ। এসময় তাদের কাছে অস্ত্র থাকায় আটক করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুকুমার বিশ্বাস জানান, আটকের পর দু’জনের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বুড়ির বাগান এলাকায় তাদেরকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ আত্ম-রক্ষার্থে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মামুন মারা যায়, ওমর ফারুক গুলিতে আহত হয়।

এদিকে তাদের আটকের পর ওসি জানিয়েছিলেন, পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার সকাল থেকেই রায়পাড়া ক্রসরোডের মিস্ত্রি পাড়ায় টহল দিচ্ছিল। এ সময় রিকশায় দুই যুবককে দেখে সন্দেহ হলে পুলিশ তাদের থামিয়ে দেহ তল্লাশি করে। পরে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

ওই ঘটনায় থানায় অস্ত্র আইনে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছিল।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

আটকের পর ‘বন্দুকযুদ্ধ’ নিহত ১

আপডেট টাইম : ০২:৩৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০১৫