পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ড. ইউনূস পদ্মা সেতুর প্রকল্প বন্ধে বিশ্বব্যাংকে ফোন করিয়েছিলেন

ঢাকা: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে দিয়ে পদ্মা সেতুর প্রকল্প বন্ধ করার জন্য বিশ্বব্যাংকে ফোন করিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক প্রথম যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সংস্থাটির নিজস্ব সিদ্ধান্ত ছিল না।

গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ কথা বলেন। ওই সভায় অংশ নেয়া একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি আরও জানিয়েছে, সভায় দেশের ক্ষুদ্রঋণ ব্যবস্থার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণের ফাঁদে আটকে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। দারিদ্র্যবিমোচনের জন্য যে ক্ষুদ্রঋণ মডেল, তা বাস্তবায়নের সময় দেখা গেছে এতে ব্যবসায়ী মনোভাব এসে পড়ে। কিন্তু রাষ্ট্র কখনোই ব্যবসায়ী মনোভাব দেখাতে পারে না। এটা বর্তমান সরকারের দর্শনও। তার মতে, এ প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতেই হবে। তখন এ ঋণদাতা প্রতিষ্ঠানের মনোভাবের সঙ্গে সরকারের সম্পর্ক সাংঘর্ষিক হয়ে ওঠে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের ৫৪টি সহযোগী প্রতিষ্ঠানকে বিশ্লেষণ করলে দেখা যায়, প্রান্তিক জনগোষ্ঠী এই ব্যাংকের ঋণের ফাঁদে আটকে আছে। গরিব মানুষের জন্য যা লাভজনক, তাতে কেউ যদি আঘাত করে, তবে সরকার তা মেনে নেবে না। ড. ইউনূসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে মুঠোফোনের লাইসেন্স দেয়ার দরপত্রে প্রামীণফোনের অবস্থান ছিল চতুর্থ। শুধু প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা পাবে-এ উদ্দেশে গ্রামীণফোনকে লাইসেন্স অনুমোদন দেয়া হয়। এজন্য তখন সমালোচনা হয়েছে। কথা ছিল প্রতিষ্ঠানটি যৌথ বিনিয়োগে হবে। কিন্তু ড. ইউনূস শেয়ার বিক্রি করে দেন। একনেক সভায় নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের ওপর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিদর্শন প্রতিবেদন উপস্থাপন করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ড. ইউনূস পদ্মা সেতুর প্রকল্প বন্ধে বিশ্বব্যাংকে ফোন করিয়েছিলেন

আপডেট টাইম : ০৩:১৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০১৫