পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীকে ফোনে সামাধান খুঁজতে বলেছেন জাতিসংঘের মহাসচিব

ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সমাধানের পথ খুঁজে বের করতে বলেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গত শুক্রবার প্রধানমন্ত্রীকে ফোনে মহাসচিব কী বলেছেন সে সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান তার মুখপাত্র স্টিফান ডুজারিক।

সোমবার ওয়াশিংটনে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘শুক্রবার জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন। শেখ হাসিনার প্রেস সচিব জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনসহ সরকারের সব কর্মকাণ্ডে মহাসচিব সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু নির্বাচনের পর জাতিসংঘের বিবৃতি আমরা দেখেছি এবং পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়াও দেখেছি। আসলে প্রধানমন্ত্রীকে মহাসচিব ঠিক কী বলেছেন?

জবাবে স্টিফান ডুজারিক বলেন, ‘আমাদের কাছে কোনো বিবৃতি নেই যা আপনাদের জানাতে পারি। আমি মনে করি, মহাসচিব ঠিক সেভাবেই তার মত জানিয়েছেন, যেভাবে আমরা এখন ব্যক্ত করছি। তা হলো, বাংলাদেশের সব দলকে নিয়ে আলোচনা করে একটি রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করা।’

উল্লেখ, গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন জাতিসংঘের মহাসচিব। পরে শেখ হাসিনার প্রেস সচিব জানান, জাতিসংঘের মহাসচিব সদ্য সমাপ্ত সিটি করপোরেশনের নির্বাচন বিষয়ে তার সন্তুষ্টির কথা জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে ফোনে সামাধান খুঁজতে বলেছেন জাতিসংঘের মহাসচিব

আপডেট টাইম : ০৩:১৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০১৫