পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাজধানীতে মাদক ব্যবসায়ীর গুলিতে যুবক নিহত

ঢাকা : রাজধানীর যাত্রবাড়ী থানাধীন মির হাজারীবাগ এলাকার বউবাজারের আবু হাজী স্কুলের পাশে বিল্লাল হোসেন (২২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে স্থানীয় মাদক ব্যবসায়ী ফর্মা রানা, নাটাই সোহেল, বাবু ও মনির।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মারধরের পর গুলি করে ওই মাদক ব্যবসায়ীরা। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লালের বন্ধু সাজ্জাদ জানায়, মাদক ব্যবসায়ী ফর্মা রানা, নাটাই সোহেল, বাবু ও মনির বিল্লালকে খালপাড়ের আবু হাজী স্কুলের পাশে মারধর করে এবং পরে গুলি করে। বিল্লালের বাম হাতে ও বুকে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা আমরা জানিনা। হত্যাকারীরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

নিহত বিল্লালের বড় ভাই শীর্ষ নিউজকে জানায়, বিল্লাল মোটর পার্টসের একটি দোকানে চাকরি করতো। এখনো সে ওই চাকরি করে। তবে তারা কেন তাকে হত্যা করেছে তার কারণ আমরা জানিনা।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার নুরজাহান বেগমকে এ বিষয়ে ফোন করে জানতে চাইলে তিনি কিছুই জানেনা বলে জানান।

তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখনো কিছু জানতে পারেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজধানীতে মাদক ব্যবসায়ীর গুলিতে যুবক নিহত

আপডেট টাইম : ০১:২৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০১৫