পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

প্রধানমন্ত্রীকে মোদীর ফোন

ঢাকা : ভারতের লোকসভায় বহু প্রতীক্ষিত সীমান্ত বিল পাস হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার লোকসভায় বিল পাসের সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর ফোন আসে বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোনে খবর জানিয়ে টুইটও করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদী লিখেছেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হল। ঐতিহাসিক এই মুহূর্তে তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালাম।”

১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় ছিটমহল বিনিময়ে বাংলাদেশের দিক থেকে সব প্রক্রিয়া সারা হলেও তা আটকে ছিল ভারতের দিকে।

ভূমি ছাড়তে হলে ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন ছিল। কংগ্রেস সরকার প্রক্রিয়া শুরু করার পর নরেন্দ্র মোদীর বর্তমান সরকারের প্রচেষ্টায় সেই উদ্যোগ সফল হল।

ছিটমহল বিনিময়ে ভারতের সংবিধান সংশোধনের প্রস্তাব বুধবার রাজ্যসভায় সর্বসম্মতভাবে পাস হয়। এর একদিনের মাথায় লোকসভায়ও তা পাস হল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

প্রধানমন্ত্রীকে মোদীর ফোন

আপডেট টাইম : ০১:৫৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০১৫