পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছিটমহলে উড়ছে জাতীয় পতাকা

লালমনিরহাট : বাংলাদেশের পরে ভারতের রাজ্যসভায় বাংলাদেশ-ভারত স্থলসীমা চুক্তি পাশ হওয়ার খবরে বাধ ভাঙ্গা আনন্দ-জোয়ারে ভাসছে লালমনিরহাটের ছিটমহলবাসীরা। উড়ানো হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা।

বুধবার ছিটমহল বিনিময় সংক্রান্ত বিল ভারতীয় রাজ্যসভায় পাশ হওয়ার খবর গণমাধ্যমে প্রচার হওয়ার পর থেকেই ছিটমহলগুলোতে নারী, পুরুষসহ সকলেই ঘর থেকে বেরিয়ে পরে। একে অন্যকে জড়িয়ে কোলাকুলিসহ মিষ্টিমুখ করে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের অভ্যন্তরে ভারতীয় ভিতরকুটি ছিটমহল ঘুরে দেখা গেছে, ছিটমহলের অধিবাসীরা বাংলাদেশী পতাকা উড়িয়ে আনন্দ উল্লাস প্রকাশ করছে। দেরিতে হলেও দীর্ঘ ৬৮ বছর পর বন্দী জীবন থেকে মুক্ত হতে যাচ্ছে এ খবর ছড়িয়ে পড়ায় বাধ ভাঙ্গা আনন্দে সকলে মেতে উঠে।

চুক্তিটি বাস্তবায়িত হলে ছিটমহলবাসীরা ফিরে পাবে তাদের দীর্ঘদিন থেকে বঞ্চিত হয়ে থাকা নাগরিক পরিচয়।

শিশুরা পাবে শিক্ষার আলো, দুস্থরা পাবে রাষ্ট্রীয় সকল-সুযোগ সুবিধা। এতদিন নাগরিকত্ব না থাকা কার্যত এক ধরনের ‘রাষ্ট্রহীন’ এসব মানুষ ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই অমানবিক জীবন যাপন করে আসছে।

বাংলাদেশে অবস্থিত লালমনিরহাট সদর উপজেলার ভিতরকুটি ভারতীয় ছিটমহলের বাসীন্দা সাজু, মজনু ও গোলাম মোস্তফা জানান, এবার আমরা পরিচয় পাবো মানুষ হিসেবে, আমাদের ছেলে-মেয়েরা শিখবে লেখাপড়া।

লালমনিরহাট জেলা ছিটমহল বিনিময় কমিটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, ভারতের রাজ্যসভায় ছিটমহল বিনিময় চুক্তি বিলটি অনুমোদন হওয়ায় বাংলাদেশ-ভারতের ১৬১ টি ছিটমহল বাসীর পক্ষে থেকে দু’দেশের সরকারকে ধন্যবাদ জানাই।

১১১ টি ছিটমহলের বাংলাদেশ-ভারত বিনিময় ও সমন্বয় কমিটি সভাপতি মঈনুল হক বলেন, আমরা ছিটমহলবাসী দীর্ঘ ৬৮ বছর বন্দী থাকার পর আজ বুধবার আমরা প্রায় আলোর মুখ দেখছি। দেরিতে হলেও ছিটমহলবাসীরা ফিরে পেতে যাচ্ছেন তাদের মৌলিক অধিকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ছিটমহলে উড়ছে জাতীয় পতাকা

আপডেট টাইম : ০২:০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০১৫