পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আমরাই এ নগর, আমরা কুকুর নই

ঢাকা: ফুটপাতে ঘুমন্ত মানুষের উপর গাড়ি চালিয়ে এক ছিন্নমূলককে হত্যা করেছেন বলিউড স্টার সালমান খান। দীর্ঘ ১৩ বছর পর গত বুধবার পাঁচ বছরের সাজা দিয়ে আদালত রায় দিলেও সাথে সাথে তাকে দুই দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়। এখানেই শেষ নয় শুক্রবার মাত্র ৩০ হাজার রুপি গচ্ছিত রেখে তিনি জামিনও পেয়েছেন। অর্থাৎ আপাতত এ মামলায় তাকে জেল খাটতে হচ্ছে না। সামনে অবশ্য কৃষ্ণসার শিকারের আরেকটি মামলা রয়েছে। এই মামলার পরিণতি কী হয় সেটাই দেখার বিষয়।

সর্বোপরি এটা একটা হত্যাকাণ্ড। ২০০২ সালের এক রাতে মাতাল অবস্থায় টয়োটা ল্যান্ড ক্রুজার ফুটপাতে ঘুমন্ত মানুষের উপর তুলে দিয়েছিলেন সালমান। কিন্তু খুনের পক্ষে অনেকে যেভাবে সাফাই গাইছেন তাতে ফুটপাতের ছিন্নমূলদের নির্বিচারে হত্যা করার বৈধতা দেয়ার সামিল। অভিজিতের মতো নামি বলিউড প্লেব্যাক শিল্পী ছিন্নমূল মানুষদের ‘কুকুর’ বলে বর্ণনা করেছেন। ভাবখানা এমন যেন, এসব মানুষ তাদের মতো আলিশান বাড়ি ছেড়ে ফুটপাতে রাত্রিযাপনের বিলাসিতা করছে!

শুধু তা-ই নয় আরো অনেক সেলিব্রেটি সালমানের জেল জরিমানা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তার মতো সেলিব্রেটির জন্য এই বিচার প্রযোজ্য নয়- এটাই যেন তারা বলার চেষ্টা করছেন।

এদিকে শুক্রবার মুম্বাই হাইকোর্টের সামনে এক সালমান ভক্ত আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই ভক্ত নাকি তার নায়কের বদলা জেল খাটতে চান! এছাড়া আদালতের সামনে অনেক ভক্ত এ রায়ের প্রতিবাদ জানিয়েছেন। বলিউডের প্রায় সব সেলিব্রেটি তার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে এসেছেন।

তবে এসবকিছুকে ছাপিয়ে মুম্বাই হাইকোর্ট এলাকার বাইরে একটা চিত্র সবার নজর কেড়েছে। ঝকঝকে তকতকে এ শহরের দগদগে ক্ষত বস্তিবাসীরা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিবেকবর্জিত সালমানভক্তদের বিরুদ্ধে। তাদের প্ল্যাকার্ডে জ্বলজ্বল করছে, ‘উই আর দ্য সিটি, উই আর নট ডগস (আমরাই এ নগর, আমরা কুকুর নই)’।

মুম্বাইয়ের বস্তিবাসীরা একইভাবে প্রতিবাদ জানিয়েছিল যখন ব্রিটিশ চলচ্চিত্রকার ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিওনিয়ার’ সিনেমাটি মুক্তি পায়। চলচ্চিত্রটি অস্কার জেতার পর অনেকে বলেছিলেন, ভারতকে ছোট করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ছবির প্রশংসা করা হচ্ছে। চলচ্চিত্রকার ব্রিটিশ বলেই ভারতকে তাচ্ছিল্য করেছেন।

কিন্তু ছয় বছর পর ভারতীয় অভিজাতরাই প্রমাণ করলেন, ছিন্নমূলদের ব্যাপারে সব স্বচ্ছল শিক্ষিত মানুষেরাই একই ধারণা পোষণ করেন। এরা শুধু বিদেশিদের চোখে নয় ভারতীয় সেলিব্রেটি এবং তাদের বিবেক বিবর্জিত ফ্যানদের চোখেও কুকুরই রয়ে গেছে!

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আমরাই এ নগর, আমরা কুকুর নই

আপডেট টাইম : ০৬:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০১৫