পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জেলা বিএনপিতে নেতৃত্বের কোন্দল চলছে,বিএনপি এখন ছন্নছাড়া দল

ঢাকা, ২৩ জুলাই ২০১৪ a360: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপিতে নেতৃত্বের কোন্দল চলছে। বিএনপি এখন ছন্নছাড়া দল। তাই একটা সুযোগ এসেছে জাতীয় পার্টিকে শক্তিশালী ও সংগঠিত করার।
গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও স্ত্রী রওশন এরশাদ আয়োজিত ইফতার অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘ঈদের পর জাতীয় পার্টিকে সংগঠিত করব। আমাদের স্লোগান হচ্ছে—থ্রি জে। আর লক্ষ্য হচ্ছে ১৫১ আসন। এর জন্য প্রথমে ঢাকার আশপাশের জেলা, তারপর সারা দেশে পার্টিকে সংগঠিত করব।’
এরশাদ বলেন, থ্রি জে হচ্ছে—জাস্টিস, জবস্ অ্যান্ড জাতীয় পার্টি। এর ব্যাখ্যা করে তিনি বলেন, দেশে এখন সুবিচার নেই। দেশের বিচারব্যবস্থা এলোমেলো। চাকরির ক্ষেত্রে চলছে অরাজকতা। যুবসমাজ মাদকাসক্ত, ফেনসিডিল খাচ্ছে। ২৮ লাখ লোক বেকার। এর জন্য আগামী নির্বাচনে জাপার স্লোগান হবে—থ্রি জে।
ইফতার আয়োজনের জন্য স্ত্রী রওশনকে ধন্যবাদ জানান এরশাদ। পরে রওশন এরশাদ সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দেশের বিভিন্ন স্থানে বন্যায় আক্রান্ত মানুষের দুর্ভোগ নিরসনে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।
এরশাদ ও রওশন দুজনেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় শত শত নারী-শিশুর প্রাণহানির নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে এই হামলা বন্ধে বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, মন্ত্রিসভায় দলের তিন সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক ও মসিউর রহমান, দলের নেতা জি এম কাদের, কাজী ফিরোজ রশীদ, এম এ হান্নান, সৈয়দ আবু হোসেন, মীর আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জেলা বিএনপিতে নেতৃত্বের কোন্দল চলছে,বিএনপি এখন ছন্নছাড়া দল

আপডেট টাইম : ০৫:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০১৪