পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

অসাধারণ মেধাবী ছিলেন ড. ওয়াজেদ : স্মরন সভায় বক্তারা

ঢাকা : প্রয়াত পরমাণু বিজ্ঞানি ড. এমএ ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেছেন, তিনি গ্রামে সাধারণ ভাবে বেড়ে উঠেছিলেন। কিন্তু অসাধারণ মেধাবী ছিলেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলাচনা সভায় বক্তারা একথা বলেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাক, টেলি-যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বক্তারা বলেন, ড. ওয়াজেদ রংপুরের পীরগঞ্জের ফতেহপুর গ্রামে সাধারণ ভাবে বেড়ে উঠেছিলেন। কিন্তু তিনি অসাধারণ মেধাবী ছিলেন।

বর্তমানে মেধাবীরা রাজনীতিতে জড়িত হতে চায় না। কিন্তু ড. ওয়াজেদ যেমন মেধাবী ছিলেন, তেমনি সাহসী নেতাও ছিলেন।

বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার এই আলোচনা সভার আয়োজন করে।

পাঠাগারের সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কামরুল হাসান খান, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি ছবি বিশ্বাস প্রমুখ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

অসাধারণ মেধাবী ছিলেন ড. ওয়াজেদ : স্মরন সভায় বক্তারা

আপডেট টাইম : ০৩:৫১:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০১৫