পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনে নাগরিক ঐক্যের প্রতিবাদ

ঢাকা : নববর্ষের দিন নারী লাঞ্ছনাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর প্রকাশ্যে রাজপথে পুলিশ ঝাঁপিয়ে পড়ার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নাগরিক ঐক্যে।

সোমবার বিকেলে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আতিকুর রহমানের স্বাক্ষরিত

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পুলিশের এমন আচরণ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র, সংবিধান, প্রচলিত আইন, কিছুই সমর্থন করে না। দীর্ঘ ২৬ দিনেও নারী লাঞ্ছনাকারীদের কাউকেই গ্রেফতার দূরে থাক চিহ্নিতই করতে পারেনি পুলিশ। এই ব্যর্থতার দায় এড়াতেই কি পুলিশ শেষ পর্যন্ত নিজেরাই নির্যাতনকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে? আমরা এই ভূমিকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং নির্যাতনবিরোধী আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছি।

আমরা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার বিচার চাই। গ্রহণযোগ্য বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দোষী পুলিশ সদস্যদের চিহ্নিত ও আইনের হাতে সোপর্দ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাই।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনে নাগরিক ঐক্যের প্রতিবাদ

আপডেট টাইম : ০৪:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫