পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক আরও নিবিড় করতে চায় যুক্তরাজ্য

4b206abf41934e6a75a313f6a978fc03-p-1ঢাকা, ২৩ জুলাই ২০১৪ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক আরও নিবিড় করতে চায় যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার সকালে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর দেশের এ আকাঙ্ক্ষার কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল রাতে লন্ডন থেকে মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান। হাসিনা-ক্যামেরন বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন শেষ হয়েছে। এটা অতীত। আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও নিবিড় করতে চায়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চাই।’
গতকাল সকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এ বৈঠক হয়। এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
শেখ হাসিনা গার্ল সামিটে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে গত সোমবার যুক্তরাজ্যে পৌঁছান। দুপুরে গার্ল সামিটে যোগ দেওয়ার আগে সকাল সাড়ে আটটা থেকে আধা ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন দুই প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, অর্থনৈতিক, সামাজিক ও নারী উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির ‘ভূয়সী প্রশংসা’ করে শেখ হাসিনার সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ডেভিড ক্যামেরন আশা প্রকাশ করে বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং একটি সুন্দর ভবিষ্যতের জন্য তাঁরা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করে যাবেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, অব্যাহত অর্থনৈতিক উন্নয়ন এবং নারীর স্বাধীনতা ও অধিকার সুরক্ষায় বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে, তার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্য বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যে সহযোগিতা করে যাচ্ছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তবে, ডাউনিং স্ট্রিটের তথ্য বিভাগ বৈঠকের আগে যেমন আলোচ্যসূচি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ থেকে বিরত থাকে, ঠিক তেমনি বৈঠকের পর একটি বিবৃতি প্রকাশের আশ্বাস দিয়ে দিন শেষেও কোনো তথ্য প্রকাশ করেনি।
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, ডেভিড ক্যামেরন বিশেষ করে এমডিজির ক্ষেত্রে বাংলাদেশের যে অর্জন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে, তার ভূয়সী প্রশংসা করেছেন এবং সে জন্যই তিনি গার্ল সামিটে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।
পররাষ্ট্রসচিব বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন। তিনি সিলেটে যেতে চেয়েছেন। তিনি বলেছেন, নারীর উন্নয়ন, অব্যাহত ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি—এটা বাংলাদেশ কীভাবে করল, তা তিনি সরেজমিন দেখতে চান। তিনি শেখ হাসিনাকে বলেন, ‘আমি এটাও দেখতে চাই, আপনারা মৌলবাদী শক্তির চ্যালেঞ্জকে কীভাবে মোকাবিলা করছেন। এটা খুবই কঠিন চ্যালেঞ্জ, যা আপনি এত দিন ধরে করে যাচ্ছেন।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন, বাংলাদেশের জনগণ ও সরকার অত্যন্ত আন্তরিকভাবে তাঁকে স্বাগত জানাবে।

Tag :

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক আরও নিবিড় করতে চায় যুক্তরাজ্য

আপডেট টাইম : ০৫:১১:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০১৪