অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্বামীর সহযোগিতায় স্ত্রীকে গণধর্ষণ

স্বামী ও তার আত্মীয়দের বিরুদ্ধে গণধর্ষণের অভিযাগ করেছেন এক নববধূ (১৯)। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই নববধূ রোববার রাতে সাংবাদিকদের কাছে ওই অভিযোগ করেছেন।

তিনি জানিয়েছেন, মাস তিনেক আগে মণিরামপুরের দুর্বাডাঙ্গা গ্রামের মোশারফ হোসেনের ছেলে আজাদ হোসেনের সাথে তার বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর থেকে তাকে তালাক দেয়ার জন্য নানা কথা বলে আজাদ। গত ৭ মে তিনি ও তার স্বামী নরেন্দ্রপুর গ্রামে বেড়াতে আসেন। নরেন্দ্রপুর গ্রামেই বাড়ি আজাদ হোসেনের ভগ্নিপতি লিটনের। রাত দেড়টার দিকে আজাদ তাকে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ির পাশের একটি ফাঁকা মাঠে নিয়ে যায়।

এরপর স্বামী আজাদ, লিটন এবং আরো একজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে তিনি চিৎকার দিলে তার ননদ অর্থাৎ লিটনের স্ত্রী রেশমা সেখানে পৌছে তাকে উদ্ধার করেন।

পরদিন ৮ মে তাকে তার পিতার বাড়িতে পাঠিয়ে দেন রেশমা। সেখানে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন রোববার রাত সাড়ে ১০ টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

কোতয়ালি থানার ওসি সিকদার আক্কাছ আলী জানিয়েছেন, ধর্ষণের অভিযোগ পেয়েছি। অভিযোগ হাতে পেয়ে আসামি আটকে অভিযান চালানো হয়েছে। কিন্তু তারা পালিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

স্বামীর সহযোগিতায় স্ত্রীকে গণধর্ষণ

আপডেট টাইম : ০৬:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫