অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

স্বামী ট্রাকচালক জেনে নববধূর আত্মহত্যা

ঢাকা : ঝিনাইদহ জেলার কাঞ্চননগর গ্রামের সাদিয়া সুলতানা মিমি (২৩) বাড়ি থেকে পালিয়ে এসে মঙ্গলবার বিয়ে করেন প্রেমিক হানিফ মিয়াকে। বিয়ের এক দিন পরেই জানতে পারেন স্বামী নিজের পরিচয় লুকিয়েছে।
প্রতিবেশীর কাছে সাদিয়া জানতে পারেন তার স্বামী ট্রাকচালক। বিষয়টি জেনেই আত্মহত্যা করেন মিমি।
রাজধানীর আদাবর বায়তুল আমান হাউজিংয়ের ১২ নম্বর রোডের ৬৯৬/বি নম্বর বাসায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ মৃতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, হানিফ মিয়ার সঙ্গে সাদিয়া সুলতানা মিমির গতকাল (মঙ্গলবার) বিয়ে হয়। পাবনার ঈশ্বরদীতে হানিফ মিয়ার বোনের বাসায় এ বিয়ে হয়। বুধবার হানিফ স্ত্রীকে নিয়ে ঢাকায় ভাড়া বাসায় ওঠেন। মিমির পরিবারের সদস্যদের অজান্তেই এ বিয়ে হয়। কিন্তু বুধবার বাসায় উঠে মিমি জানতে পারেন তার স্বামী হানিফ মিয়া ট্রাকচালক। এর পরই অভিমান করে আত্মহত্যা করেন মিমি।
উপ-পরিদর্শক আরও জানান, হানিফ মিয়াকে আটক করা হয়েছে। তিনি এখন পুলিশি হেফাজতে রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

স্বামী ট্রাকচালক জেনে নববধূর আত্মহত্যা

আপডেট টাইম : ০৫:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫