পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘জ্বালানি তেলের দাম সহসাই কমানো হচ্ছে না’

ঢাকা : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমলেও অভ্যন্তরীণ বাজারে এর দাম সহসাই কমানো হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা শেষে বুধবার সন্ধ্যায় সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন মন্ত্রণালয়ের ২৯ জন সিনিয়র সচিব/সচিব অংশ নেন।

অর্থমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম সহসাই কমানো হচ্ছে না। যদিও বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) এখন লাভজনক অবস্থানে রয়েছে।’

তিনি বলেন, ‘তবে যেহেতু পাশ্ববর্তী দেশ বিশেষত ভারতের সঙ্গে আমাদের কানেক্টিভিটি বাড়ছে, সেহেতু দুই দেশের জ্বালানি তেলে খুব বেশি মূল্য পার্থক্য থাকলে তেল পাচার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

‘জ্বালানি তেলের মূল্য কমানোর বিষয়ে সরকার এখনো কিছু ভাবছে না’ উল্লেখ করে মুহিত বলেন, ‘বিপিসির ভর্তুকি কিছুটা রেশনালাইজ করা হবে। কারণ বিপিসিকে এখন কত ভর্তুকি দেওয়া হয় সেটা তারা নিজেরাও জানে না। এ কারণে সেখানে নৈরাজ্য বিরাজ করছে। তবে এখুনি কোন পদক্ষেপ নেওয়া হবে না। বাজেটের পর জুলাই-আগস্ট মাসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আন্তর্জাতিক তেলের বাজার সম্পর্কে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে সব সময়ই দেশের জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়ে থাকে। আন্তর্জাতিক দরের সঙ্গে ব্যারেল প্রতি ৮ টাকা পার্থক্য হয়ে গেলেই মূল্য সমন্বয় করা হয়।’

প্রসঙ্গক্রমে তিনি বলেন, বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমাকে জানানো হয়েছে যে, এখন নতুন বিদ্যুৎ সংযোগ দিতে কোন বাধা নেই। বর্তমানে আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সাড়ে ১১ হাজার মেগাওয়াট।

মুহিত বলেন, ‘তবে গ্যাসের ক্ষেত্রে এখনো সঙ্কট আছে। গ্যাসের সরবরাহ বাড়ানোর জন্য ২০১০ সালে আমরা পার্শ্ববর্তী দেশের সঙ্গে চুক্তি করেছি। কিন্তু অবকাঠামোগত সমস্যার কারণে সেটা আনা সম্ভব হচ্ছে না। এলএনজি টার্মিনাল নির্মাণে পুনরায় দরপত্র আহবান করা হয়েছে। হয়তো খুব শিগগিরই এটা অনুমোদন দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রাক-বাজেট আলোচনায় সচিবরা মূলত নিজ নিজ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে কোন কোনটির বাস্তবায়নে ধীর গতি বলে জানিয়েছেন তারা। এছাড়া পরিবহন খাত নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘জ্বালানি তেলের দাম সহসাই কমানো হচ্ছে না’

আপডেট টাইম : ০৫:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫