অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

পল্লবীতে দিনে দুপুরে বাসায় ঢুকে ২জনকে কুপিয়ে হত্যা

ঢাকা : রাজধানীর পল্লবীতে দিনে দুপুরে বাসায় ঢুকে এক গৃহবধূ ও তার মামা শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুরে পল্লবীর ২০ নম্বর সড়কের ‘ক্রিস্টাল ডি আমিন’ নামের একটি বাড়ির পঞ্চম তলায় এ হত্যাকাণ্ড ঘটে বলে পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান জানান।

নিহত সুইটি খাতুনের (২৪) স্বামী জাহিদ হোসেন ডেসকোর একজন প্রকৌশলী। আর নিহত আমিনুল ইসলাম (৪৪) জাহিদের মামা।

পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, আজ দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে করে দুই ​যুবক পল্লবীর ওই বাড়িতে যায়। ভবনের নিচে দারোয়ানের কাছে আত্মীয় পরিচয় দিয়ে তারা ভেতরে ঢুকে। পাঁচ তলার ওই ফ্ল্যাটে গিয়ে নক করলে আমিনুল ইসলাম দরজা খুলে দেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মামা শ্বশুরের চিৎ​কারে অন্য ঘর থেকে সুইটি আক্তার বের হলে তাঁকেও আঘাত করে দুর্বৃত্তরা। সুইটি-জাহিদুল দম্পতির পাঁচ বছরের ছেলে সাদ ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ে।

নিহত সুইটির স্বামী জাহিদুল বলেন, দুপুরে ভাত খেতে বাসায় এসে তিনি মামা ও স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা এর আগে জাহিদের পরিবারকে কয়েক দফা হুমকি দিয়েছিল বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

পল্লবীতে দিনে দুপুরে বাসায় ঢুকে ২জনকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৭:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫