পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সালাহ উদ্দিন আহমদকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি যেহেতু ওই দেশের পুলিশের হাতে আটক আছেন , সেহেতু ওই দেশের কিছু আইনি প্রক্রিয়া আছে, আমাদেরও কিছু আইনি প্রক্রিয়া আছে। সেগুলো শেষ করে যথাসময়ে তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান- বারিধারা- নিকেতন এলাকায় সিসি ক্যামেরা স্থাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত রাজধানীর গুলশান, বারিধারা ও নিকেতন এলাকার সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

গুলশান-২ এর হোটেল লেকশোর এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পুলিশের আইজি একেএম শহীদুল হক, ৠাব মহপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত মঙ্গলবার ভারতের মেঘালয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খোঁজে পাওয়া যায়। প্রথমে সেখানকার পুলিশ তাকে মানসিক হাসপাতালে নিয়ে যায়। অবৈধভাবে অনুপ্রবেশের জন্য সালাহ উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করেছে শিলং পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে মেঘালয়ের রাজধানী শিলংয়ের সিভিল হাসপাতালে ভর্তি আছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সালাহ উদ্দিন আহমদকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫