পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

‘ব্লগার হত্যাকাণ্ড ধামাচাপা দিতে চায় সরকার

ঢাকা : একের পর এক ব্লগার হত্যায় জড়িতদের বিচারের বদলে সরকার রাজনৈতিক স্বার্থে হত্যাকাণ্ড গুলোকে ধামাচাপা দিতে চায় বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

শুক্রবার বিকেলে ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে শাহবাগের জাতীয় জাদুঘরে সামনে সমাবেশে তিনি একথা বলেন।

ইমরান বলেন, “সরকার খুনিদের বিচার করার বদলে একের পর এক হত্যাকাণ্ডকে তাদের রাজনৈতিক স্বার্থে ধামাচাপা দিতে চায়। ব্লগার হত্যাকাণ্ড- নিয়ে নোংরা রাজনৈতিক খেলায় মেতে উঠেছে সরকার।

“ব্লগার রাজিব হায়দারের খুনিদের পালাতে রাষ্ট্রীয় সহায়তা এবং অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডের সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা থেকে জনমনে সন্দেহ জাগে যে, প্রশাসনের মধ্যেই এসব খুনের সঙ্গে জড়িতরা ঘাপটি মেরে আছে।”

‘খুনীদের গ্রেপ্তারে সরকারের ব্যর্থতায় নতুন নতুন খুনের ঘটনা ঘটছে’ বলে মন্তব্য করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, “সন্ত্রাসীদের সাথে রাষ্ট্রের এই আপস বাংলাদেশে বিদ্যমান বিচারহীনতার সংস্কৃতিকে স্থায়ী রূপ দিয়ে দেশকে একটি জঙ্গী রাষ্ট্রে পরিণত করবে।”

এর আগে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে আবার শাহবাগের গিয়ে শেষ হয়।

লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের আড়াই মাসের মাথায় মঙ্গলবার সকালে ৯টার পর সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়।

অভিজিৎ ছিলেন মুক্তমনা ব্লগের পরিচালক। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অনন্তও এই ব্লগে নিয়মিত লিখতেন। অভিজিৎ হত্যাকাণ্ডের প্রতিবাদেও সোচ্চার ছিলেন তিনি।

Tag :

ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী

‘ব্লগার হত্যাকাণ্ড ধামাচাপা দিতে চায় সরকার

আপডেট টাইম : ০২:০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫