পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নির্বাচন কমিশন অপদার্থ ও অযোগ্য :এমাজউদ্দীন

ঢাকা: নির্বাচন কমিশনকে অপদার্থ ও অযোগ্য বলে আখ্যা দিয়েছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড.এমাজউদ্দীন আহমেদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সিটি নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে এমনটা আশা করা যায় না। এরা অপদার্থ ও অযোগ্য।

এমাজউদ্দীন বলেন, সিটি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে দুইটি বিষয়ে বিশেষভাবে অনুরোধ করেছিলাম। যার একটি হচ্ছে ভোটাররা যাতে করে নিরাপদে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারে । অপরটি হচ্ছে প্রার্থীরা যাতে করে নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ পায়। কিন্তু নির্বাচন কমিশন একটি অনুরোধও রাখেনি।

‘‘স্পষ্ট করে বলছি নির্বাচন কমিশনের যাবতীয় কৃতকর্মের রেকর্ড আছে তা যথাসময়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পৌছে দেওয়া হবে।’’

তিনি বলেন, সিটি নির্বাচনে সরকার পরিবর্তন হয় না। অথচ সরকার ফলাফল নিজ দল সমর্থিত প্রার্থীদের পক্ষে নিতে নগ্ন হস্তক্ষেপ করেছে। যা তারা না করলেও পারতো। আসল কথা হলো নির্বাচনে কারচুপি করা ক্ষমতাসীনদের অভ্যাসে পরিণত হয়েছে। তাই তো নির্বাচন কমিশনকে সিটি নির্বাচন সুষ্ঠু করতে সেনা মোতায়েন করতে দেয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নির্বাচন কমিশন অপদার্থ ও অযোগ্য :এমাজউদ্দীন

আপডেট টাইম : ০৯:৩৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫