অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মানিকগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : আহত ১৫

মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাছবাড়িয়া এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে হাসপতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে বালুর ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, লিমন, সাজু, কাউছার ও নিলয়।

দলীয় সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুহিত এবং সাধারণ সম্পাদক গোলাম মওলার মধ্যে বালুর ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিলো। শুক্রবার রাত ৮টার দিকে এর জের ধরেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতবস্থায় ৪ ছাত্রলীগ কর্মীকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা জানান, কিছুদিন আগে ছাত্রদলের কয়েকজন কর্মী থানা ছাত্রলীগের সভাপতির মাধ্যমে ছাত্রলীগে যোগদান করে। কিন্তু যোগদানের বিষয়টি জেলা ও উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের জানায়নি। যোগদান করেই তারা আধিপত্য করতে এ ঘটনা ঘটিয়েছে।

তবে ছাত্রলীগ সভাপতি মুহিত জানান, যোগদানের বিষয়টি সবাই জানেন এবং সবার মতামত নিয়েই হয়েছে। বালু ব্যবসার বিষয়টি অস্বীকার করে তিনি জানান সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মানিকগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : আহত ১৫

আপডেট টাইম : ০৬:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫