পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

লক্ষ্মীপুরের কমলনগরে মসজিদ কক্ষে আগুন

লক্ষ্মীপুর (দক্ষিণ): কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে মসজিদ কক্ষে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে উপজেলার পাটারীরহাট ইউনিয়নের আচু হাওলাদার জামে মসজিদে আগুন দেয়া হয়। এতে মসজিদের ইমামের কক্ষে থাকা (ইমামের) জামা-কাপড় পুড়ে যায় এবং কোরআন-হাদিসের বইসহ ইমামের কক্ষটি আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ করে মসজিদের ইমামের কক্ষে আগুন জ্বলতে দেখেন। এসময় তারা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে কক্ষে থাকা ইমামের জামা-কাপড়, কোরআন-হাদিসের ২০টি বই ও আসবাবপত্র পুড়ে যায়।

তারা জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে গত দুই থেকে তিন মাস ধরে স্থানীয় আমির হোসেন মাঝী ও মো. খোকনের মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মুসল্লীদের উপস্থিতিতে মসজিদ পরিচালনার নতুন কমিটি গঠন করা হয়। এতে স্থানীয় আবদুল বাকী হাওলাদারকে সভাপতি এবং জাহাঙ্গীর আলমকে সেক্রেটারি করা হয়। গঠিত ওই কমিটির পদবঞ্চিতদের কেউ ক্ষুব্ধ হয়ে মসজিদে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন বলে তারা ধারণা করছেন।

মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমানও একই আশঙ্কা প্রকাশ করে জানান, ঘটনার সময় তিনিসহ কেউই মসজিদে ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা মসজিদে আগুন দিয়ে পালিয়ে যায়।

মসজিদ পরিচালনা কমিটির নতুন সভাপতি আবদুল বাকী হাওলাদার জানান, এ ঘটনায় মসজিদের পক্ষ থেকে তারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

লক্ষ্মীপুরের কমলনগরে মসজিদ কক্ষে আগুন

আপডেট টাইম : ০৬:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫