অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিবি পরিচয়ে অপহরণ অতঃপর ছিনতাই

মুন্সীগঞ্জ : জেলা শহর থেকে মাওয়া হাইওয়েতে অপহরণ করে নিয়ে গিয়ে প্রায় ১১ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে।

রোববার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ শহরতলী সিপাহীপাড়া এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে পিতা-পুত্রকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় ৬ ডিবি সদস্য। এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী জাকির হোসেন(৩৪)।

জাকির হোসেন জানান, রোববার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ইসলামী ব্যাংক থেকে ১০ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করি পারিবারিক কাজে। এরপর বাবা(মনির হোসেন) ও আমি সিএনজি নিয়ে সিরাজদিখানের কংশপুরা নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করি।

তিনি জানান, সিএনজি সিপাহীপাড়া এলাকায় এলে সাদা রঙের একটি নোহা মাইক্রোবাস আমাদের থামায়। অবৈধ মালামাল আছে বলে সিএনজি তল্লাশি করে। এসময় আমাদের মারধর করে মাইক্রোতে তুলে নিয়ে যায় এবং কালো কাপড় দিয়ে চোখ বেধেঁ ফেলে।

পরবর্তীতে টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাবা ও আমাকে অনেক মারধর করে। তখন নগদ টাকা সহ ৬০ হাজার টাকা দামের স্যামসাং কোম্পানির একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় উক্ত পুলিশের সদস্যরা বলে অভিযোগ করেন তিনি।

জাকির হোসেন আরো জানান, টাকা নেওয়ার পর ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকার পেট্রল পাম্পের সামনে নামিয়ে দেয়। পরবর্তীতে এক পথচারীর সহায়তা দুপুর সাড়ে ৩টার দিকে বাবাকে নিয়ে ইছাপুরা হাসপাতালে নিয়ে যাই। বাবার অবস্থা গুরুত্ব বলে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসক।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াদ্দৌস হাসান জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ আসেনি। তবে খোঁজ নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ডিবি পরিচয়ে অপহরণ অতঃপর ছিনতাই

আপডেট টাইম : ০১:২৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫