অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর বাজার ও গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দীন (৭০) ও আঞ্জিরা খাতুন (৫০) নামের দুই পথচারী নিহত হয়েছেন।

সোমবার বিকেলে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। ট্রাক দুটি আটক করেছে পুলিশ। নিহত আঞ্জিরা খাতুন ধানখোলা গ্রামের মজু মিয়ার স্ত্রী। অপর নিহত কামাল উদ্দীনের বাড়ি কুতুবপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী গাংনী বাসস্ট্যান্ডের চা বিক্রেতা কামরুল ইসলাম জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্র দ্রুতবেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইসাইকেল ও একটি স্যালোইঞ্জিনচালিত নছিমনকে ধাক্কা দেয়। নছিমনের কাছেই দাঁড়িয়ে ছিলেন আঞ্জিরা খাতুন। ঘাতক ট্রাকটি নছিমনটিকে ধাক্কা দিয়ে আঞ্জিরা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাটবোয়ালিয়া এলাকায় মেয়ের বাড়িতে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় তিনি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ থানায় নেওয়া হয়েছে।

এদিকে প্রায় একই সময়ে মেহেরপুর-কাথুলী সড়কের কুলবাড়ীয়া বাজারে শৈলমারী গ্রামের পথচারী কামাল উদ্দীনকে একটি দ্রুত গতির ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করে।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ট্রাক ও মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট টাইম : ০১:২০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫