পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

২১ তারিখে শুরু হচ্ছে ৩ দিনের পর্যটন মেলা

ঢাকা : তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হচ্ছে ঢাকায়। ২১ থেকে ২৩ মে পর্যন্ত চলবে মেলাটি।

মেলার বিষয়ে জানাতে মঙ্গলবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলন করে আয়োজক সংগঠন বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড।

আয়োজন সংগঠনটি জানায়, মেলাটি রাজধানীর বিআইসিসি(সাবেক চীন-মৈত্রী)সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী ও ভারতের ত্রিপুরার পর্যটন মন্ত্রী রতন ভৌমিক।

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১৫টি দেশ অংশগ্রহণ করবে। মেলায় ৫৫টি এয়ারলাইনস, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটরসহ পর্যটনবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩৫টি স্টল অংশগ্রহণ করবে। মেলা উপলক্ষে এসব প্রতিষ্ঠান হোটেল ও প্যাকেজ বুকিংয়ে বিশেষ ছাড়সহ বিভিন্ন সুযোগ থাকবে বলে সাংবাদিকদের জানানো হয়েছে। এবারের মেলায় ১৫ থেক ২০ মিলিয়ন ডলার আয়ের প্রত্যাশাও করছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে বিএফটিডির চেয়ারম্যান হাকিম আলী বলেন, মেলায় গত বছর দেশে রাজনৈতিক অস্থিরতা থাকা স্বত্ত্বে মেলায় প্রায় ৮ মিলিয়ন ডলার আয় হয়েছিলো। আমাদের দেশ এখনও পুরোপুরিভাবে পর্যটনের গুরুত্ব বুঝতে পারছে না। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে পর্যটনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় উল্লেখ করেন তিনি।

এবারের মেলায় প্রতিদিন লাকি ড্র অনুষ্ঠিত হবে। এতে বিজয়ীর জন্য বাংলাদেশ বিমানের পক্ষ থেকে দুটি টিকেট দেয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিআইটিএফের নির্বাহী পরিচালক রেজাউল একরাম রাজু, ট্যুয়াবের সভাপতি অধ্যাপক ড. আকবর উদ্দিন আহমেদ, হোটেল সোনারগাঁওয়ের মহা ব্যবস্থাপক এলড্রিজ কে ম্যাক এওয়ান, এমসিটিবি সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

২১ তারিখে শুরু হচ্ছে ৩ দিনের পর্যটন মেলা

আপডেট টাইম : ০৩:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫